মালদা

১২ টি নির্মিত হাই-মাস্ট টাওয়ার উদ্বোধনের উদ্যোগ নিল মালদা ইংরেজবাজার পৌরসভা

মালদা ইংরেজ বাজার পৌরসভার উদ্যোগে রাজহোটেল মোড়ে নির্মিত হাই-মাস্ট টাওয়ারের উদ্বোধন হয়। এই টাওয়ারের উদ্বোধন করেন পৌরসভার চেয়ারম্যান তথা ইংরেজ বাজার বিধানসভার বিধায়ক নিহার রঞ্জন ঘোষ সহ ইংরেজ বাজারের কাউন্সিলার তথা ডি পি এস সি আশিস কুণ্ডু। প্রধান অতিথি ছিলেন উপপ্রধান দুলাল সরকার, বিশেষ অতিথি ভারপ্রাপ্ত কাউন্সিলার গায়ত্রী ঘোষ, এছাড়াও পৌরসভার অন্যান্য সদস্যরা। 
               জানা যায়, মালদার ইংরেজ বাজার পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মানুসের চাহিদা অনুযায়ী হাই-মাস্ট টাওয়ার গড়ার উদ্যোগ নিয়েছে স্থানীয় পৌরসভা। শুক্রবার সন্ধ্যায় রাজহোটেল মোড়ে হাই-মাস্ট টাওয়ারের উদ্বোধন করা হয়। এরকম ১২ টি টাওয়ার গড়ার উদ্যোগ নিয়েছে স্থানীয় পৌরসভা।
               পৌরসভার চেয়ারম্যান তথা ইংরেজ বাজার বিধানসভার বিধায়ক নিহার রঞ্জন ঘোষ জানান, এই শহরের জনগণের চাহিদা অনুযায়ী গুরুত্বপূর্ণ জায়গা গুলিতে ১২ টি হাই-মাস্ট টাওয়ার বসানো হয়েছে্য।এই টাওয়ার গুলি প্রায় ৫০-৬০ লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হয়। তিনি আরো টাওয়ারের কাজ সম্পূর্ণ হওয়ার পরে পৌরসভা প্লাস্টিক ব্যাগ, টোটো চালকদের সমস্যা নিয়ে কাজ করবেন।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/vRSVXll22Uk